ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্যাকলিনের ৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৪৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ১ মে ২০২২
  • ২৫৭ বার পড়া হয়েছে

২০০ কোটি টাকা আর্থিক প্রতারণা মামলায় মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে সম্পর্কের কথা আগেই স্বীকার করে নিয়েছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। সুকেশ যখন কারাবন্দি, তখনই জ্যাকলিনের সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এরপরই বারবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তলব করে জ্যাকলিনকে। কিন্তু বেশ কয়েকবার এড়িয়ে যাওয়ার পরেই ইডির দপ্তরে হাজিরা দেন অভিনেত্রী। সেখানেই সুকেশের দেওয়া কোটি কোটি টাকার উপহারের কথা স্বীকার করেন তিনি। 

তদন্তের পর ইডির পক্ষ থেকে জানা গেছে, চাঁদাবাজির টাকা দিয়েই জ্যাকলিনের মন পেতে মরিয়া হয়ে উঠেছিলেন সুকেশ। চাঁদাবাজির ২০০ কোটি টাকা থেকে কোটি টাকার উপহার জ্যাকলিন এবং তার পরিবারের সদস্যদের দিয়েছেন তিনি। এর মধ্যে ৭.১২ কোটি টাকা জ্যাকলিনের নামে ফিক্সড ডিপোজিট এবং ১৫ লাখ টাকা এক চিত্রনাট্যকারকে জ্যাকলিনের হয়ে দিয়েছিলেন সুকেশ।

আর এই সম্পদের অর্থ বেআইনি পথে উপার্জন করেছেন সুকেশ। তাই জ্যাকলিনের ৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার উদ্যোগ নিয়েছে ইডি।

সূত্র : আজকাল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

জ্যাকলিনের ৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আপডেট সময় ০৯:৪৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ১ মে ২০২২