ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাবার কোলে শিশুকে গুলি করে হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৫

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
  • ২৬৬ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জের হাজীপুর ইউনিয়নে বাবার কোলে শিশু তাসকিয়া আক্তার জান্নাতকে (৪) গুলি করে হত্যা মামলার প্রধান আসামি রিমনসহ ৫ জনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। গতকাল সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক এ আসামিদের গ্রেফতার করা হয়।
র‌্যাব-১১ (সিপিসি-৩, কোম্পানি কমান্ডার) অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন আসামিদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রধান আসামি মামুন উদ্দিন রিমন ও তার সহযোগী মহিন উদ্দিনসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে বিদেশি ও দেশীয় অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়।
এ বিষয় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বাবার কোলে শিশুকে গুলি করে হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৫

আপডেট সময় ১২:৩০:১৮ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২