ঢাকা ০২:২৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পাঁচ বছর পর রংপুর জেলা ও মহানগর বিএনপির কমিটি

  • Reporter Name
  • আপডেট সময় ১১:২০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
  • ৩০৬ বার পড়া হয়েছে

সামসুজ্জামান সামু ও অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন

দীর্ঘ পাঁচ বছর পর রংপুর মহানগর ও জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে মহানগর ও জেলার নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ঘোষিত কমিটিতে সামসুজ্জামান সামুকে আহ্বায়ক ও অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডনকে সদস্য সচিব করে ৪২ সদস্য বিশিষ্ট রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। 

এ ছাড়া জেলা বিএনপির কমিটিতে সাইফুল ইসলামকে আহ্বায়ক এবং আনিছুর রহমান লাকুকে সদস্য সচিব করা হয়েছে। জেলার ৩৬ সদস্য বিশিষ্ট কমিটিতে হাজী আফসার আলী সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সাইফুল ইসলাম ও আনিছুর রহমান লাকু

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান কমিটি বিলুপ্ত করে রংপুর জেলা ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।

রংপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, মোহাম্মদ আলী সরকার, সাইদা রহমান জোসনা, ওয়াহেদুজ্জামান মাবু, এমদাদুল হক ভরসা, অ্যাডভোকেট আফতাব উদ্দিন, মামুনুর রশিদ মামুন, কাজী খয়রাত হোসেন, মিজানুর রহমান রন্টু, সাখাওয়াত হোসেন শাহান, আমিনুল ইসলাম রাঙ্গাসহ ৩৩ জন।

প্রসঙ্গত, এর আগে ২০১৭ সালের ২৬ মে কোনো সম্মেলন ও কাউন্সিল ছাড়াই রংপুর জেলা ও মহানগর বিএনপির কমিটি অনুমোদন করা হয়েছিল। ওই কমিটিতে সাইফুল ইসলামকে সভাপতি ও রইছ আহম্মেদকে সাধারণ সম্পাদক করে রংপুর জেলা বিএনপি এবং বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনকে (প্রয়াত) সভাপতি ও শহীদুল ইসলাম মিজুকে সাধারণ সম্পাদক করে মহানগর বিএনপির কমিটি গঠন করা হয়েছিল।

গত বছরের ১৯ ফেব্রুয়ারি রংপুরের একটি হোটেলে জেলা বিএনপির নেতাদের সঙ্গে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে নতুন আহ্বায়ক কমিটি গঠনের ইঙ্গিত দিয়েছিলেন দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। পূর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থতা ও তৃণমূল পর্যায়ে কমিটি না করাসহ বিভিন্ন কারণে রংপুর জেলা ও মহানগর বিএনপির কমিটি বাতিলের আভাস দিয়েছিলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

পাঁচ বছর পর রংপুর জেলা ও মহানগর বিএনপির কমিটি

আপডেট সময় ১১:২০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২