ঢাকা ০২:২১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রংপুরে অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মামলা

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৫২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
  • ৩০০ বার পড়া হয়েছে

রংপুরের বদরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মাজেদ আলী খানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ উঠেছে, অধ্যক্ষ মাজেদ আলী খান কলেজের ফান্ড থেকে ৫১ লাখ ২৭ হাজার ২৩৯ টাকা আত্মসাৎ করেছেন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সমন্বিত জেলা কার্যালয় রংপুরে মামলাটি করেন সহকারী পরিচালক হোসাইন শরীফ।

এ ব্যাপারে রংপুর দুদক কার্যালয়ের উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, বদরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মাজেদ আলী খানের বিরুদ্ধে কলেজ ফান্ডের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও অবৈধভাবে নিয়োগ প্রদান করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সবকিছু খতিয়ে দেখার পর দুদক আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

রংপুরে অধ্যক্ষের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় ১১:৫২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২