ঢাকা ০২:২৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

তেঁতুলিয়ায় বিজিবির আপত্তিতে আশ্রয়ণ প্রকল্পের কাজ স্থগিত

  • Reporter Name
  • আপডেট সময় ১০:০১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
  • ৩০৫ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় ঘর নির্মাণকাজ উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যে বিজিবির আপত্তিতে তা স্থগিত রয়েছে। ওই এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ওয়েলফেয়ার ট্রাস্ট নামে একটি প্রতিষ্ঠানের জমি রয়েছে বলে দাবি করেছে তারা।

মঙ্গলবার (০৫ এপ্রিল) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুলপাড়া এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা আঞ্চলিক সড়কের পাশে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণকাজের উদ্বোধন করেন তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রহমান ডাবলু।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার সাত ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তৃতীয় পর্যায়ে ৪৫০ জন ভূমিহীন পরিবারে জন্য ঘর নির্মাণের উদ্যােগ নেওয়া হয়। এই ঘর নির্মাণের তালিকায় রয়েছে বুড়াবুড়ি ইউনিয়নের ৩৫ জন ভূমিহীনের নাম। এই ৩৫ জনের মধ্যে ছয়টি পরিবারের জন্য জমি বরাদ্দ দেওয়া হয় ওই ইউনিয়নের ডাহুক নদী সংলগ্ন মান্দুলপাড়া এলাকার খাস জমিতে। সেই ঘরের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় মঙ্গলবার দুপুরে।

এদিকে সেখানে বর্ডার গার্ড বাংলাদেশের ওয়েলফেয়ার ট্রাস্টের জমি রয়েছে বলে দাবি করে বিজিবি। সকাল থেকে বিজিবির সদস্যরা সেখানে অবস্থান নিয়ে কাজের আপত্তি জানায়। এক পর্যায়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সালেহ আহমেদ ঘটনাস্থলে পৌঁছে নির্মাণকাজ স্থগিত রাখতে বলেন।

বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক হোসেন বলেন, মান্দুলপাড়া এলাকায় ভূমিহীন ৬টি পরিবারের জন্য ঘর নির্মাণের কাজ উদ্বোধন করা হয়। এর আগেও সেখানে ৬টি ঘর নির্মাণ করা হয়েছে। কিন্তু ঘর নির্মাণে বিজিবি কেন আপত্তি জানাচ্ছে তা আমাদের মাথায় আসে না। কারণ আমরা খাস জমিতে ঘর নির্মাণ করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

তেঁতুলিয়ায় বিজিবির আপত্তিতে আশ্রয়ণ প্রকল্পের কাজ স্থগিত

আপডেট সময় ১০:০১:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২