ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিনিয়োগকারীদের পুঁজি কমেছে ২ হাজার কোটি টাকা

  • Reporter Name
  • আপডেট সময় ১০:০৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
  • ২৮২ বার পড়া হয়েছে

তিনদিন পতন আর দুদিন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় জানুয়ারি মাসের চতুর্থ সপ্তাহ পার করল দেশের পুঁজিবাজার। বিদায়ী এ সপ্তাহে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম, সূচক ও লেনদেন কমেছে। তাতে নতুন করে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারীদের পুঁজি (অর্থাৎ বাজার মূলধন) কমেছে ২ হাজার ৩৩২ কোটি টাকা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনেও একই অবস্থা দেখা গেছে।

ডিএসইর তথ্য মতে, সপ্তাহজুড়ে (২৩-২৭ জানুয়ারি) ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ২৬৮টির, আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আর লেনদেন হয়নি চারটি প্রতিষ্ঠানের শেয়ার।

তিনটি সূচকই কমায় বিনিয়োগকারীদের বাজার মূলধন কমেছে ২ হাজার ৩৩২ কোটি ২৭ লাখ ৩৯ হাজার ৮৭৭ টাকা। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৩ জানুয়ারি) লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৬৫ হাজার ২৩৫ কোটি ২৩ লাখ ৫৪ হাজার ১১ টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবসে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৬২ হাজার ৯০২ কোটি ৯৬ লাখ ১৪ হাজার ১৩৪ টাকা।

পুঁজির পাশাপাশি বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ২ হাজার ৯৩ কোটি ৯০ লাখ ৩৭ হাজার ১২৫ টাকা। গত সপ্তাহে লেনদেন হয়েছে ৬ হাজার ১৪৯ কোটি ২৮ লাখ ৭৮ হাজার ৯২০ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮ হাজার ২৪৩ কোটি ১৯ লাখ ২৫ হাজার ১৩৫ টাকা। অর্থাৎ ২৫ শতাংশ লেনদেন কমেছে।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৮৪টির, কমেছে ২৩৫টির, আর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগকারীদের পুঁজি কমেছে ২ হাজার কোটি টাকা

আপডেট সময় ১০:০৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২