ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনের এডেনে হুথিদের ব্যালিস্টিক মিসাইল হামলা

  • Reporter Name
  • আপডেট সময় ১২:২৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অস্থায়ী রাজধানী এডেনে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা।

শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইয়েমেন সরকার। এ ঘটনাকে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে দেশটির সরকার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনি সরকারের পক্ষ থেকে হামলার তথ্য প্রকাশের আগেই দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

উল্লেখ্য, ইয়েমেনের রাজধানী সানা বর্তমানে হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। এ কারণে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করছে।

ইয়েমেন সরকারের মুখপাত্র মাজেদ আব্দুল্লাহ আল-নুজাইলি এক বিবৃতিতে বলেন, সর্বশেষ ব্যালিস্টিক মিসাইল হামলা সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলেছে। একই সঙ্গে এ হামলা দেশটিতে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

তিনি আরও জানান, যেখান থেকে মিসাইল হামলা চালানো হয়েছে, সেই স্থানে পাল্টা হামলা এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কাজ করছে ইয়েমেন সরকার।

এডেনে হুথিদের এই হামলার ঘটনায় ইয়েমেনের নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক উত্তেজনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ইয়েমেনের এডেনে হুথিদের ব্যালিস্টিক মিসাইল হামলা

আপডেট সময় ১২:২৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬