ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সাবেক তিন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কারাগারে

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:১৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

গোপালগঞ্জে রাজনৈতিক মামলায় সাবেক তিন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিকেলে রাজধানী ঢাকার মতিঝিল থেকে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাতে তাদের গোপালগঞ্জে নিয়ে আসা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম মনির আহমেদ (ননী), গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শরীফ আমিনুল হক লাচ্চু এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম সুপারুল আলম (টিকে)।
শুক্রবার ( ৬ নভেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (ওসি) আমিনুল ইসলাম।
পুলিশের এ কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোপালগঞ্জের বিভিন্ন থানায় রাজনৈতিক ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার মতিঝিল এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ ডিবি পুলিশের একটি বিশেষ দল মতিঝিল থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ওয়াশিংটনে পারমাণবিক প্রস্তাব পাঠাল ইরান, মানত হবে ৭ শর্ত

সাবেক তিন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কারাগারে

আপডেট সময় ০৩:১৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬