ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দক্ষিণ আফ্রিকায় গিয়েও বিশ্রাম নিচ্ছেন না সাকিব

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৩৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
  • ২২০ বার পড়া হয়েছে

শারীরিক আর মানসিকভাবে ‘বিধ্বস্ত’ সাকিব আল হাসান চেয়েছিলেন দক্ষিণ আফ্রিকা সফরে না গিয়ে সে সময় ছুটি নিতে। এনিয়ে অনেক নাটকীয়তার পর সাকিব নিজেই জানান, এই সফরে যাচ্ছেন তিনি। দক্ষিণ আফ্রিকায় গিয়ে এখন অনুশীলনে ব্যস্ত সাকিব। তবে শঙ্কা কিছুটা ছিল, সেখানে এবার ৩টি ওয়ানডে আর ২টি টেস্ট খেলবে বাংলাদেশ দল, এই ৫ ম্যাচের সবগুলোতে পাওয়া যাবে তো সাকিবকে? নাকি ওখানে গিয়ে কয়েকটি ম্যাচে বিশ্রামে কাটাবেন?

এমন প্রশ্ন উঠেছিল গত ১২ মার্চ সাকিবকে পাশে নিয়ে বলা বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের মন্তব্য ঘিরে। সে সময় পাপন বলেন, ‘দক্ষিণ আফ্রিকা সফরে সাকিব সব ফরম্যাটে এভেইলেবল। ওখানে তিনটা ওয়ানডে, দুটি টেস্ট। এমন হতে পারে টিম ম্যানেজমেন্ট কোনো ম্যাচে ওকে ড্রপ করেছে। হতে পারে ও একটা ম্যাচে বিশ্রাম চেয়েছে। এটা নিয়ে এত হুলস্থূল করার কিছু নেই। আমার ধারণা সবই খেলবে। না খেললেও কোনো অসুবিধা নেই। ও যদি ওখানে গিয়ে কোনো ম্যাচে বিশ্রাম চায়, নিতে পারে।’

তামিম বলেন, ‘আমার কাছে এমন কোন বার্তা নেই যেটাতে আমাকে বলা হয়েছে যে সাকিবকে এক-দুইটা ম্যাচ বিশ্রাম দিতে হবে। আমি জানি যে এখানে সে দলের সঙ্গে খেলতে এসেছে এবং সব ম্যাচের জন্যই প্রস্তুত। তার সাথে আমার স্বাভাবিক ক্রিকেট নিয়েই আলাপ হয়েছে। সাকিব কালকের ম্যাচটি খেলার অপেক্ষায় আছে, ভালো করতে চায়।’

সঙ্গে যোগ করেন তামিম, ‘আমি যতটা চাই কাল ভাল করতে ঠিক তেমনি দলের অন্য সদস্যরাও যে জিনিসটা চায়- ভাল করতে, ওইরকমই। এছাড়া সত্যি বলতে অন্য কোন বার্তা আমার কাছে নেই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ আফ্রিকায় গিয়েও বিশ্রাম নিচ্ছেন না সাকিব

আপডেট সময় ১০:৩৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২