ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভারতে নিজেদের মধ্যে গোলাগুলিতে ৫ বিএসএফ জওয়ান নিহত

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:১৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
  • ২৫৫ বার পড়া হয়েছে

ভারতে নিজেদের মধ্যে গোলাগুলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পাঁচ জওয়ান নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অভিযুক্ত হামলাকারী জওয়ানও রয়েছেন। তিনিই পথমে গুলি চালিয়ে চার জওয়ানকে হত্যা করেছিলেন বলে শোনা যাচ্ছে।

রোববার (৬ মার্চ) সকালে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের অমৃতসরে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিএসএফের নিহত পাঁচ জওয়ানের একজন রোববার সকালে অন্য সহকর্মীদের দিকে এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করলে চারজন নিহত হন। পরে হামলাকারী জওয়ান নিজেও নিহত হন। তবে হামলাকারী জওয়ান কী আত্মহত্যা করেছেন নাকি অন্যদের গুলিতে নিহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

এনডিটিভি বলছে, কনস্টেবল সাত্তেপ্পা এস কে নামে এক বিএসএফ জওয়ান অন্যদের ওপরে প্রথমে হামলা চালিয়েছিলেন বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া হামলায় আরও এক বিএসএফ সদস্য আহত হয়েছেন এবং তার অবস্থাও আশঙ্কাজনক।

সংবাদমাধ্যম বলছে, রোববার সকালে অমৃতসরের খাসা এলাকায় বিএসএফের মেসে গোলাগুলি ও প্রাণহানির এই ঘটনা ঘটে। ঘটনাস্থলটি পাকিস্তানের ওয়াগা সীমান্ত ক্রসিং থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত।

বিএসএফ কর্মকর্তারা জানিয়েছেন, নিজেদের মধ্যে গোলাগুলি ও হতাহতের ঘটনার খবর পেয়ে বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। এছাড়া ঘটনার বিস্তারিত জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানিয়েছে বিএসএফ।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, রোববার সকালে অভিযুক্ত কনস্টেবল সাত্তেপ্পার সঙ্গে মেসেরই কয়েকজন বিএসএফ জওয়ানের কথা কাটাকাটি হয়। সেই সময়ই হঠাৎ করেই অভিযুক্ত সাত্তেপ্পা নিজের একে-৪৭ রাইফেল দিয়ে সহকর্মীদের উদ্দেশে গুলি চালাতে শুরু করেন।

গুলিতে গুরুতর আহত হন ৬ জন। তাদের মধ্যে ৫ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে অভিযোগ। অন্যজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে বিএসএফ’র সূত্র দিয়ে সংবাদমাধ্যম বলছে, নিজের রাইফেল থেকে গুলি চালানোর পরই অভিযুক্ত কনস্টেবল সাত্তেপ্পা নিজের গলাতেও গুলি চালান। এতে তিনি নিজেও প্রাণ হারান। গোটা ঘটনার তদন্তে বিএসএফের পক্ষ থেকে কোর্ট অব এনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ

ভারতে নিজেদের মধ্যে গোলাগুলিতে ৫ বিএসএফ জওয়ান নিহত

আপডেট সময় ০৫:১৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২