ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খোলামেলা পোশাকে অভির আরও কাছাকাছি ছুটি!

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:২১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

ঝুমকির ষড়যন্ত্রকে ফের বানচাল করল ছুটি। এবার নিজের জালে নিজেই জড়িয়ে পড়বে সে। তার জন্যই অজান্তে আরও কাছাকাছি আসবে অভি ও ছুটি। এরকমই ইঙ্গিত মিলছে প্রকাশ্যে আসা ‘প্রতিজ্ঞা’র নতুন প্রোমোতে।

দেখা যাচ্ছে, ঝুমকি প্ল্যান করে ছুটির ঘরে একটা সাহসী পোশাক অর্থাৎ খোলামেলা নাইট ড্রেস রেখে দেয়। সঙ্গে রাখে একটা চিরকুট, তাতে এমনভাবে লিখে রাখে কিছু কথা যাতে মনে হয় ছুটিকে অভিই এই পোশাক উপহার দিয়েছে।‌ ছুটিও সঙ্গে সঙ্গে ধরে ফেলে ঝুমকির প্ল্যান। তাই দেরি না করে ওই পোশাক পরে তৈরি হয়ে নেয় সে। কিন্তু অভি রাতের বেলায় ঘরে ঢুকে চমকে যায়। ছুটিকে ওই খোলামেলা পোশাকে দেখে চোখ ঢেকে নেয় অভি। কিন্তু ছুটি নিজে থেকেই তার কাছে আসে। অভির সঙ্গে রোমান্টিক গানে নাচতে থাকে। আর আড়াল থেকে তাদের দু’জনকে দেখে তো চক্ষু চড়কগাছ ঝুমকির। অভির একটু অস্বস্থি হলেও ছুটি পুরো বিষয়টা সামলে নেয়।

এভাবেই কি মিথ্যে বিয়ের খেলা খেলতে গিয়ে একে অপরের প্রেমে পড়বে তারা? ঝুমকিকে বোকা বানাতে গিয়ে কি আরও কাছাকাছি আসবে অভি-ছুটি? কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে? ইতিমধ্যেই নায়ক-নায়িকার রোমান্টিক দৃশ্যের প্রোমো দেখে আলোচনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।

প্রসঙ্গত, ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকে নায়কের চরিত্রে রণজয়। আর নায়িকা ‘ছুটি’র চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী অভীকা মালাকারকে। এই মেগার মাধ্যমেই প্রথমবার জুটি বেঁধেছেন রণজয় ও অভীকা। প্রথম হলেও ইতিমধ্যেই টলিপাড়ার পছন্দের জুটির তালিকায় নাম থাকে অভি-ছুটির। পর্দায় নায়ক-নায়িকার দুষ্টু-মিষ্টি রসায়ন বেশ মনে ধরেছে দর্শকের।‌

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

খোলামেলা পোশাকে অভির আরও কাছাকাছি ছুটি!

আপডেট সময় ০৪:২১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬