সিএনএমঃ
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে সরকার আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
শুক্রবার (৩১ জুলাই) ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ভাটাই বাজারে রাজনৈতিক ও সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ভোটের কালি মুছে যাবার আগে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড দেওয়া হয়েছে। চলতি বছরের মধ্যে ৪১ লাখ পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ইতিমধ্যে কৃষককে কৃষি কার্ড দেওয়া হচ্ছে। কৃষকদের দশ হাজার কোটি টাকা কৃষি লোন মওকুফ করা হয়েছে।
Reporter Name 
























