ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধক্রিম, মদসহ দুই কোটি টাকার পণ্য জব্দ

  • Reporter Name
  • আপডেট সময় ০৭:১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল বৃহস্পতিবার সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধক্রিম, মদসহ মোট দুই কোটি টাকার পণ্য জব্দ করেছে ঢাকা কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

শুক্রবার (৩১ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারপোর্টের শিফটের কর্মকর্তারা বিশেষ অভিযান চালিয়ে বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ গৌরি ক্রিম ও বিদেশি মদ জব্দ করেছেন। জব্দ পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য দাঁড়ায় প্রায় দুই কোটি ৪ লাখ ৭ হাজার টাকা।

দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ গ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণকালে ১ নম্বর ব্যাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় তিনটি ব্যাগেজ পাওয়া যায়। পরবর্তীতে ব্যাগেজগুলো তল্লাশি করে মন্ড ব্র্যান্ডের ৩৭০ কার্টন বিদেশি সিগারেট পাওয়া যায়। একই সময়ে অন্যান্য ফ্লাইটে আগত বিভিন্ন যাত্রীর কাছ থেকে আরও ১১১ কার্টন বিদেশি সিগারেট পাওয়া যায়। এ নিয়ে সেইসব অভিযানে থেকে মোট ৪৮১ কার্টন সিগারেট জব্দ করা হয়। জব্দ সিগারেটের মূল্য প্রায় ২১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা। প্রযোজ্য শুল্ক-কর এবং ৬২১ শতাংশ টোটাল ট্যাক্স ইনসিডেন্স টিটিআই বিবেচনায় সিগারেটগুলোর মোট মূল্য প্রায় এক কোটি ৫৬ লাখ পাঁচ হাজার টাকা। একই ফ্লাইটে আগত যাত্রী মো. তাজুল ইসলামের হ্যান্ডব্যাগ তল্লাশি করে কৌশলে লুকানো ৯৯ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়।

যাত্রীর পাসপোর্ট যাচাই করে দেখা যায়, তিনি এর আগে গত ১০ জুন পাসপোর্টে এন্ট্রির মাধ্যমে শুল্ক-কর পরিশোধ ব্যতিরেকে ১০০ গ্রাম স্বর্ণালংকার আমদানি করেছিলেন।

ব্যাগেজ রুলস, ২০২৫ অনুযায়ী, একই বছরে নির্ধারিত সীমার অতিরিক্ত স্বর্ণালংকার শুল্কমুক্তভাবে আমদানির সুযোগ না থাকায় নতুন করে আনা ৯৯ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। জব্দ স্বর্ণালংকারের বাজারমূল্য প্রায় ১৮ লাখ ৭৪ হাজার ৫৬৫ টাকা। শুল্ক-করসহ মূল্য প্রায় ৩০ লাখ টাকা। অভিযানে ১২ কেজি নিষিদ্ধ গৌরি ক্রিম জব্দ করা হয়। এর মূল্য প্রায় দুই লাখ ৪০ হাজার টাকা। এ ছাড়া কলকাতা থেকে আগত বিভিন্ন যাত্রীর কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১১ লিটার বিদেশি মদ বা হুইস্কি জব্দ করা হয়। জব্দ মদের মূল্য প্রায় দুই লাখ ২০ হাজার টাকা। প্রযোজ্য ৬১০ দশমিক ৩০ শতাংশ শুল্ক-করসহ মোট মূল্য প্রায় ১৫ লাখ ৬২ হাজার টাকা। অভিযানে জব্দ পণ্যগুলোর শুল্ক-করসহ বিদেশি সিগারেট মূল্য দাঁড়ায় প্রায় এক কোটি ৫৬ লাখ ৫ হাজার টাকা, স্বর্ণালংকার ৩০ লাখ টাকা, নিষিদ্ধ গৌরি ক্রিম দুই লাখ ৪০ হাজার টাকা, বিদেশি মদ ১৫ লাখ ৬২ হাজার টাকা।

জব্দ পণ্যগুলোর বিষয়ে কাস্টমস আইন, ব্যাগেজ বিধিমালা এবং অন্যান্য প্রযোজ্য আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চোরাচালান, শুল্ক-কর ফাঁকি এবং নিষিদ্ধ পণ্য আমদানি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধক্রিম, মদসহ দুই কোটি টাকার পণ্য জব্দ

আপডেট সময় ০৭:১১:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬