ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাংলাদেশে মাদক চোরাচালান বন্ধে কাজ করছে ত্রিপুরা সরকার’

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:৫৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২
  • ২৪৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া: ভারতের ত্রিপুরা রাজ্যের স্বরাষ্টমন্ত্রী রামপ্রসাদ পাল জানিয়েছেন, ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী বাংলাদেশ অংশে মাদক চোরাচালান বন্ধে তার সরকার কাজ করছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ-ভারত যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে স্ত্রীসহ রাজশাহীতে আসার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এ সময় স্বরাষ্টমন্ত্রী রামপ্রসাদ পাল বলেন, দীর্ঘদিন ধরে মাদক চোরাচালান হচ্ছে। এটা বন্ধ করতে আমাদের সমস্যা হচ্ছে। জনগণ সহযোগিতা না করলে সরকার একা মাদক বন্ধ করতে পারবে না।

এ সময় তিনি ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে গাঁজা চাষ বন্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

রামপ্রসাদ পাল আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনে আসলে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন- ত্রিপুরাস্থ বাংলাদেশ হাই কমিশনের সহকারী রাষ্ট্রদূত আরিফ মোহাম্মদ, ত্রিপুরার স্থলবন্দর কর্মকর্তা নন্দীবাবু, আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা আবদুল হামিদ, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সরকার, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান লোকমান হোসেন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

‘বাংলাদেশে মাদক চোরাচালান বন্ধে কাজ করছে ত্রিপুরা সরকার’

আপডেট সময় ০৮:৫৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২