ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভর্তুকি থেকে সরে আসার কৌশল বের করার নির্দেশ

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:০০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
  • ২৫৪ বার পড়া হয়েছে

বিভিন্ন খাতে ভর্তুকি দেওয়া থেকে পর্যায়ক্রমে সরে আসার কৌশল বের করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, সব সরকারি হাসপাতালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতে একনেক সভায় প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন। বেসরকারি হাসপাতালেও একই বিষয়ে শৃঙ্খলা আনার তাগিদ দেন একনেক চেয়ারপারসন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়ে বলেছেন- ফাইভ জি সেবা চালু করুন। পাশাপাশি ফোর জি সেবা শক্তিশালী করুন। এছাড়া দ্বিতীয় বঙ্গবন্ধু স্যাটেলাইট চালু করার উদ্যোগ দ্রুত নেওয়ার জন্য বলেছেন প্রধানমন্ত্রী। এর বাইরে সব নভোথিয়েটার তদারকির জন্য আলাদা সংস্থা করার নির্দেশনা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, আলাদা সংস্থার বিষয়ে সবার আগে যাচাই-বাছাই করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার

ভর্তুকি থেকে সরে আসার কৌশল বের করার নির্দেশ

আপডেট সময় ০৪:০০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২