ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

কর্মচারী টিকা না নিলে মালিকের খবর আছে: ডিএমপি কমিশনার

  • Reporter Name
  • আপডেট সময় ০১:০০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
  • ২৫৭ বার পড়া হয়েছে

ঢাকা: করোনা ভাইরাসের টিকা না নিলে দোকানের মালিক ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো.শফিকুল ইসলাম।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পরানা পল্টনে পলওয়েল মার্কেটে বাংলাদেশ দোকান মালিক সমিতির কর্তৃক টিকা গ্রহণে জনসচেতনতা বাড়াতে ‘টিকা নিন, টিকা নিন’ গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, টিকা না নিলে কাউকে দোকান মালিক চাকরিতে রাখতে পারবে না। মালিক যদি চাকরিতে রাখেন তাহলে তারও খবর আছে। টিকা না নিলে দোকান মালিক ও কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, নিজ দায়িত্বে টিকা নিতে হবে। নিজে বাঁচতে হবে, অন্যকে বাঁচাতে হবে। আপনি সুরক্ষিত না হলে আপনার পরিবার ঝুঁকিতে পড়বে। এগুলো চিন্তা করেই টিকা নিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও টাকা দিয়ে টিকা নিতে হচ্ছে। অনেক সম্পদশালী দেশেও টাকা দিয়ে টিকা নিতে হচ্ছে। কিন্তু বাংলাদেশ টাকা ছাড়াই সব মানুষকে টিকা দেওয়া হচ্ছে। এমনকি খুঁজে খুঁজে মানুষকে টিকা দেওয়া হচ্ছে।

শিক্ষার্থীরা এখন টিকা ছাড়া স্কুল কলেজে যেতে পারছে না। দোকান-মালিক সমিতি উদ্যোগ নিয়েছে, কোনো কর্মচারী বা মালিক যদি টিকা না নেয় তাহলে সে দোকান বন্ধ করে দেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার

কর্মচারী টিকা না নিলে মালিকের খবর আছে: ডিএমপি কমিশনার

আপডেট সময় ০১:০০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২