ঢাকা ০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

অমর একুশের ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৪৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
  • ২৯২ বার পড়া হয়েছে

ঢাকা: অমর একুশের ৭০ বছর এবং স্বাধীন বাংলাদেশে অমর একুশে পালনের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডেটা কার্ড অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে গণভবনে এক অনুষ্ঠানে ১০ টাকার স্মারক ডাকটিকিট, ১০ টাকার উদ্বোধনী খাম ও ৫ টাকার ডাটা কার্ড অবমুক্ত করেন তিনি।

এ উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্মারক ডাকটিকিট, খাম ও ডেটা কার্ড ঢাকা জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হবে। পরে সারা দেশের অন্যান্য জিপিও ও প্রধান ডাকঘরে পাওয়া যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি ও বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার

অমর একুশের ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:৪৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২