রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

‘ভুয়া-বিদ্বেষমূলক বক্তব্য সম্প্রীতি রক্ষার বড় চ্যালেঞ্জ’

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২, ৩.৫৬ পিএম
  • ২৪৫ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও বিদ্বেষমূলক বক্তব্য সম্প্রীতি রক্ষার বড় চ্যালেঞ্জ বলে দাবি করেছেন আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) মৌলভীবাজারে বেসরকারি সংস্থা ব্র্যাক পরিচালিত কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠে ‘সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে ইন্টারনেট ব্যবহারকারীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু-কিশোরদের মানসিকতা গঠনে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে সম্প্রীতি এবং বহুত্ববাদের চর্চা হলে সমাজ ও রাষ্ট্রে সহনশীলতার পরিবেশ তৈরি হবে।

আলোচনায় অংশ নেন নাগরিক টেলিভিশনের প্রধান প্রতিবেদক শাহনাজ শারমীন, মৌলভীবাজার হাফিজা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাধুরী মজুমদার, তরুণ সংস্কৃতি কর্মী ডোরা প্রেন্টিস।

অনুষ্ঠানে সাংবাদিক শাহনাজ শারমীন বলেন, ‘মূলধারার গণমাধ্যমে অবাধ তথ্য প্রবাহ না থাকলে সামাজিক যোগাযোগ মাধমে গুজব ছড়াবেই। সঠিক তথ্য যথাসময়ে প্রকাশ হলে সহিংসতা ও উসকানির অনেক ঘটনা প্রতিরোধ করা সম্ভব।’

সংস্কৃতি কর্মী ডোরা প্রেন্টিস বলেন, ‘বর্তমানে ইন্টারনেট ধর্মভিত্তিক আক্রমণের পাশাপাশি লিঙ্গভিত্তিক আক্রমণের ঘটনাও ব্যাপকভাবে বাড়ছে। দেশীয় সংস্কৃতি চর্চায় তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে পারলে এসব আক্রমণ কমে আসবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com