বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

দুর্নীতি বন্ধ করতে না পারলে কোনো সফলতা আসবে না

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২, ৩.৩৬ পিএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

বিআরটিসিকে জনসেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় যা যা করা দরকার সবই করার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতি বন্ধ করতে না পারলে কোনো সফলতা আসবে না।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ভবনের আধুনিকায়নের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততার সঙ্গে কাজ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বিআরটিসিকে যেকোনো মূল্যে সুনামের ধারায় ফিরিয়ে আনার আহ্বান জানান।

বিআরটিসিকে আধুনিক পরিবহনে রূপান্তর করতে হবে এবং যাত্রীসেবার মান উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়ে তিনি বলেন, বিআরটিসির গাড়িগুলোকে আরো আধুনিকায়ন ও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে হবে।

মন্ত্রী আরও বলেন, বিআরটিসির কার্যালয়গুলোর শুধু সৌন্দর্যবর্ধন করলেই হবে না, যাত্রীসেবার মানও নিশ্চিত করতে হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিআরটিসির প্রধান কার্যালয়সহ প্রতিটি ডিপো অডিট ফার্ম দিয়ে অডিট কার্যক্রম সম্পন্ন করাসহ অভ্যন্তরীণ অডিট আরো জোরদার করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com