ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গী ভেন্যু নিয়েও সংকট

  • Reporter Name
  • আপডেট সময় ০২:৫৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
  • ৩২১ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ভেন্যু নিয়ে জটিলতা কাটছেই না। সাত ভেন্যু থেকে এখন ২ ভেন্যুতে নেমেছে । সেই দুই ভেন্যুর মধ্যে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ স্টেডিয়াম নিয়ে নতুন সংকট তৈরি হয়েছে। 

টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়াম মুলত আরচ্যারির জন্য। এই ভেন্যুতে আরচ্যাররা নিবিড় অনুশীলন করে। বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় খেলা আরচ্যারি। টোকিও অলিম্পিকসে রোমান সানা সরাসরি কোয়ালিফাই করেছেন।

গত প্রিমিয়ার লিগেও এই ভেন্যু নিয়ে আরচ্যারি ও ফুটবল ফেডারেশনের মধ্যে একটা সমস্যা হয়েছিল। শেষ পর্যন্ত প্রিমিয়ার ফুটবল লিগের কয়েকটি ম্যাচ ওই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছিল। এখন মাত্র দুই ভেন্যু হওয়ায় এখানে অনেক ম্যাচ থাকবে। এ নিয়ে বড় শঙ্কা আরচ্যারি ফেডারেশনের।

আগামীকাল থেকে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের আসর শুরু হওয়ার কথা। ৪৮ ঘন্টা কম সময়ের আগে বসুন্ধরা কিংসের ভেন্যু বাতিল হওয়ায় এখনো আলোচনা-সমালোচনা চলছে। এখনো গণমাধ্যমে বাফুফে ফিকশ্চার দিতে পারেনি৷ এরই মধ্যে টঙ্গী ভেন্যু নিয়ে নতুন সংকট তৈরি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

টঙ্গী ভেন্যু নিয়েও সংকট

আপডেট সময় ০২:৫৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২