শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
নির্বাচন এলে যারা মাথায় টুপি দেয়, হাতে তসবিহ নেয়, তারাই ধর্ম ব্যবসা করে সেন্টমার্টিনের কোস্ট গার্ডের পৃথক অভিযানে ২২ পাচারকারী গ্রেপ্তার নতুন মাদক এমডিএমবির চালানসহ আটক ৪ নির্বাচন বানচাল করার জন্য একটি চক্র উঠেপড়ে লেগেছে শ্যামবাজারে ব্যবসায়ী আব্দুর রহমান হত্যা মামলায় আগ্নেয়াস্ত্রসহ প্রধান আসামি ও তার সহযোগী গ্রেফতার ২০ কেজি গাঁজাসহ কাভার্ড ভ্যান চালক গ্রেপ্তার দারুস সালামে দালালদের হাত থেকে রেহাই পাচ্ছে না শিশু, কিশোরী, যুবতীরা সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে ব্যবসায়ী নিহত গোলাপজল দিয়ে গোসল করে রাজনীতি ছেড়েছেন ধর্ষিতার মামলা নেয়নি শাহজাহানপুর থানার পুলিশ

নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ

  • আপডেট সময় মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২, ৪.৪০ পিএম
  • ২০৬ বার পড়া হয়েছে

নতুন ভোটার নিবন্ধন ও আপলোড কার্যক্রম অব্যাহত রাখতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ইসির সহকারী সচিব মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত আদেশে এ নির্দেশনা দেয় সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

নির্দেশনায় ইসি জানায়, হালনাগাদ কার্যক্রমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে যেসব ভোটার ১ জানুয়ারি ২০২২ সালে ভোটার হিসেবে যোগ্য হয়েছেন, তাদের খসড়া ভোটার তালিকা গত ১৯ জানুয়ারি প্রকাশিত হয়েছে। প্রকাশিত খসড়া ভোটার তালিকার ওপর দাবি, আপত্তি ও সংশোধনী বিষয়ে ভোটার তালিকা বিধিমালা, ২০১২ অনুযায়ী রিভাইজিং কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালনা করা হবে।

এর আগে, দেশের যেকোনো নির্বাচন চলাকালে নতুন ভোটার নিবন্ধন ও আপলোড কার্যক্রম বন্ধ রাখত নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের অফিসগুলো। এ নির্দেশনার পর ইসির মাঠ পর্যায়ের অফিসগুলো এখন থেকে নতুন ভোটারসহ এনআইডির কার্যক্রম অব্যাহত রাখতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2025
Theme Developed BY ThemesBazar.Com