ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফাফ-ডেলপোর্টের ব্যাটিং ঝড়ে বিশাল সংগ্রহ কুমিল্লার

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২
  • ২৭৩ বার পড়া হয়েছে

টানা ৫ দিনের বিরতি কাটিয়ে আজ (সোমবার) মাঠে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে শেষ ৪ দিনে ৩ ম্যাচ খেলতে নামা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মাঠের সময়টা ভালো গেলেও মাঠের বাইরে টালমাটাল অবস্থা। মেহেদী হাসান মিরাজ ইস্যু কোনরকম মিটিয়ে টুর্নামেন্টে নিজেদের ষষ্ঠ ম্যাচটি খেলতে নেমেছে তারা। এ ম্যাচ দিয়ে ছুটি কাটিয়ে একাদশে ফিরেছেন লিটন দাস। ফিরেই রানের দেখা পেয়েছেন তিনি। সঙ্গে রান পেয়েছেন ফাফ ডু প্লেসিও।

ফাফের ৫৫ বলে ৮৩ এবং ক্যামেরুন ডেলপোর্টের ২৩ বলে ৫১ রানের ঝড়ো ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে চটগ্রামের বিপক্ষে ১৮৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাড় করিয়েছে কুমিল্লা। ৩ রানের আক্ষেপে লিটন ফিরেছেন ৩৪ বলে ৪৭ রানের ইনিংস খেলে। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন নাসুম আহমেদ।

দ্বিতীয় উইকেটে ৮০ রানের পার্টনারশিপে দলকে টেনে তোলেন লিটন-ফাফ। দুর্দান্ত ব্যাটিংয়ে ফিফটির দিকে ছুঁটছিলেন লিটন। তবে ইনিংসের ১১তম ওভারে নাসুমকে উড়িয়ে মেরে অর্ধশতকের স্বাদ নিতে গিয়ে ধরা পড়েন সাব্বিরের হাতে। থামে তার ৪৭ রানের ইনিংস। ৩৪ বলের ইনিংসটি লিটন সাজান ৫টি চার ও ১টি ছয়ের মারে। চারে নেমে সুবিধা করতে পারেননি অধিনায়ক ইমরুল কায়েস। বেনি হাওয়েলের বলে বোল্ড হন ১ রান করে।

এরপর ব্যাট হাতে ধ্বংলীলা চালিয়ে ফিফটির স্বাদ পাওয়া ফাফ। তার সঙ্গে যোগ যেন তারই স্বদেশী দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ক্যামেরুন ডেলপোর্ট। শরিফুলের করা ইনিংসের শেষ ওভারে ২৩ রান তুলে মাত্র ২২ বলে অর্ধশতক ছুঁয়েছেন ডেলপোর্ট। ৪৮ বলে দুজনে অবিচ্ছেদ্য ৯৭ রানের পার্টনারশিপে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৮৩ রানের বিশাল সংগ্রহ পায় কুমিল্লা। যেখানে ৫৫ বলে ৮টি চার ও ৩ ছয়ে ৮৩ রানে অপরাজিত থাকেন ফাফ। ডেলপোর্ট অপরাজিত থাকেন ৫১ রানে। ২৩ বল খেলে ৪টি চার ও ৩টি ছক্কা হাঁকান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

ফাফ-ডেলপোর্টের ব্যাটিং ঝড়ে বিশাল সংগ্রহ কুমিল্লার

আপডেট সময় ০৩:০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২