ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

নির্বাচনী কারচুপির প্রতিবাদে ছয় মহানগরে বিএনপি সমাবেশ

  • Reporter Name
  • আপডেট সময় ১২:০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
  • ৪৪৮ বার পড়া হয়েছে

সিএনএম প্রতিবেদকঃ
ঢাকার দুই সিটিসহ গত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নেতৃত্বে ছয়টি মহানগরে সমাবেশ করা হবে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম-মহাসচিব ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র মজিবুর রহমান সারোয়ার বিএনপির মেয়র প্রার্থীদের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন।
দীর্ঘদিন মাঠের কর্মসূচিতে অনেকটা নির্লিপ্ত থাকলেও আবারো দেশব্যাপী সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। ‘ভোট কারচুপির’ প্রতিবাদ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ফেব্রুয়ারি ও মার্চ মাসের মধ্যে দেশের ছয় মহানগরে মহাসমাবেশের ডাক দিয়েছে দলটি।
মজিবুর রহমান বলেন, ‘আমরা মনে করেছিলাম চট্টগ্রাম সিটি নির্বাচনে সরকারের শুভবুদ্ধির উদয় হবে। কিন্তু আমরা কী দেখতে পেলাম, সেখানেও রাষ্ট্রযন্ত্র প্রশাসন জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। তাই আমরা জনগণকে সরকারের ভোট ডাকাতির বিরুদ্ধে সম্পৃক্ত করতে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।’
আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে, বরিশাল ১৮ ফেব্রুয়ারি, খুলনায় ২৭ ফেব্রুয়ারি, ১ মার্চ রাজশাহীতে, ৩ মার্চ ঢাকা দক্ষিণ ও ৪ মার্চ ঢাকা উত্তর সিটিতে ঘোষিত এসব সমাবেশ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন, ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আওয়াল এবং দক্ষিণের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন
পারিবারিক কারণে সংবাদ সম্মেলনে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু উপস্থিত থাকতে পারেননি বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

নির্বাচনী কারচুপির প্রতিবাদে ছয় মহানগরে বিএনপি সমাবেশ

আপডেট সময় ১২:০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১