ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হেফাজতের ৩৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

  • Reporter Name
  • আপডেট সময় ০৬:১১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
  • ৫৯১ বার পড়া হয়েছে

হেফাজতের ৩৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

সিএনএম প্রতিনিধিঃ

কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের ৩৩ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। জুনায়েদ বাবুনগরীকে আমির ও নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব করা হয়েছে।

সোমবার (৭ জুন) সকাল ১১ টায় রাজধানীর খিলগাঁও চৌরাস্তায় মাখজানুল উলুম মাদ্রাসায় এক সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে বাদ পড়েছেন বিলুপ্ত কমিটির যুগ্মমহাসচিব মামুনুল হক ও সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী সহ অনেকেই। বিতর্কিত হওয়ায় তাদের বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

কমিটিতে নায়েবে আমির হিসেবে রাখা হয়েছে নয় জনকে। তারা হলেন- মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা সালাউদ্দিন নানুপুরী, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মাওলানা মুহিব্বুল হক (সিলেট) ও মাওলানা উবায়দুর রহমান মাহবুবসহ (বরিশাল), মাওলানা আবদুল হক (ময়মনসিংহ), মাওলানা ইয়াহইয়া (হাটহাজারী মাদরাসা), মাওলানা আব্দুল কুদ্দুস (ফরিদাবাদ মাদরাসা), মাওলানা তাজুল ইসলাম ও মাওলানা মুফতী জসিমুদ্দীন (হাটহাজারী মাদরাসা)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

হেফাজতের ৩৩ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা

আপডেট সময় ০৬:১১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১