ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

৭০ লাখ টাকা মূল্যের ইন্টারন্যাশনাল কলিং কার্ডসহ গ্রেফতার ৩

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৫৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
  • ৪৫১ বার পড়া হয়েছে

৭০ লাখ টাকা মূল্যের ইন্টারন্যাশনাল কলিং কার্ডসহ গ্রেফতার ৩

সিএনএম প্রতিনিধিঃ

রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে ৭০ লাখ টাকা মূল্যের ইন্টারন্যাশনাল কলিং কার্ডসহ পাচার চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
গ্রেফতাররা হলেন- মো. সাকিল (২৬), নুরুল আলম ওরফে সুমন (৩৩) ও মো. আবুল হোসেন (৩১)।

শুক্রবার (৪ জুন) রাতে র‍্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নিউ মার্কেট থানাধীন চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করে তাদের গ্রেফতার করে।
র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. ফজলুল হক জানান, চক্রের কিছু সদস্য প্রাইভেটকারযোগে বিপুল পরিমাণ ইন্টারন্যাশনাল কলিং কার্ড (স্ক্র্যাচ কার্ড) নিয়ে রাজধানীর নিউ মার্কেট থানাধীন মিরপুর রোড দিয়ে গাবতলী হয়ে ভারতে পাচারের উদ্দেশে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ এর একটি দল চেকপোস্ট বসিয়ে চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে থেকে ওই তিন পাচারকারীকে গ্রেফতার করে।
গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে ইন্টারন্যাশনাল কলিং কার্ড বিভিন্ন দেশে পাচার করে আসছিল।

তারা উদ্ধার করা ইন্টারন্যাশনাল কলিং কার্ডের (স্ক্র্যাচ কার্ড) কোন বৈধ কাগজ দেখাতে পারেনি। তাদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই ও চক্রের পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

৭০ লাখ টাকা মূল্যের ইন্টারন্যাশনাল কলিং কার্ডসহ গ্রেফতার ৩

আপডেট সময় ১১:৫৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১