ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিধিনিষেধ প্রত্যাহারের দাবী

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৪৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
  • ৫৫২ বার পড়া হয়েছে

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিধিনিষেধ প্রত্যাহারের দাবী

সিএনএম প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকারের আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার (৩১ মে) দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক অনুষ্ঠানে এ দাবি জানান তিনি।

দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে এক আলোকচিত্র প্রদর্শনীর অনুষ্ঠানে আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আমরা দাবি করছি, বাংলাদেশের যেকোনো মানুষের মতো, অনেক রাজনৈতিক নেতাদের মতোই তিনিও যেন প্রয়োজনীয় চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার সুযোগ পান। তিনি অসুস্থ। আমরা তার রোগমুক্তি শুধুই নয়, আমরা তার কারামুক্তির দাবি করি।

তিনি আরও বলেন, মানুষ ও দেশের চলমান সংকট নিরসনের সমাধান একটাই। আর তা হলো জবাবদিহিতামূলক ও জনগণের কাছে দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। শুধু একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নতুন জাতীয় সংসদের নির্বাচনের মাধ্যমে তা সম্ভব। আমরা সেই দাবি জানাচ্ছি।

জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, জাসাসের রফিকুল ইসলাম প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার বিধিনিষেধ প্রত্যাহারের দাবী

আপডেট সময় ১০:৪৪:২৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১