ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর সমাধিতে এফবিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতির শ্রদ্ধা নিবেদন

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৫৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
  • ৪১৫ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধুর সমাধিতে এফবিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতির শ্রদ্ধা নিবেদন

সিএনএম প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি’র (এফবিসিসিআই) নব-নির্বাচিত সভাপতি মো. জসিম উদ্দিনসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

শনিবার (২৯ মে) দুপুর সোয়া ২টার দিকে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির সদসবৃন্দ।

এফবিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, বাংলাদেশের স্রষ্টা মহানায়ক বঙ্গবন্ধুর জন্য ব্যবসা-বাণিজ্য এসেছে, আগে তো ছিল না। ২০২১-২৩ অর্থ বছরের জন্য দায়িত্ব নিয়েছি আমরা। ভাইস-প্রেসিডেন্ট ও ডিরেক্টরসহ সবাই এসেছি এখানে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য। তার নেতেৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। দেশ স্বাধীন না হলে আমরা হয় তো এ পদে আসতে পারতাম না। এ জন্য বঙ্গবন্ধুর সমাধিতে এসেছি এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে প্রত্যয় ছিল, সেই প্রত্যয় নিয়ে আমরা কাজ করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ভিশনগুলো রয়েছে, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হবে- সেই উন্নত দেশ গড়ার জন্য আমরা ব্যবসায়ীরা কাজ করব। এসব লক্ষ্যগুলো নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে এগিয়ে যেতে চাই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে করোনাভাইরাস। প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার কার্যকরী পদক্ষেপের জন্য আমরা অনেক ভালো আছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

বঙ্গবন্ধুর সমাধিতে এফবিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতির শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় ১১:৫৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১