ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

গণতন্ত্র ও জবাবদিহিতা নেই বলেই সাংবাদিকদের বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • আপডেট সময় ০২:০৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১
  • ৪২৭ বার পড়া হয়েছে

গণতন্ত্র ও জবাবদিহিতা নেই বলেই সাংবাদিকদের বিরুদ্ধে মামলা

সিএনএম প্রতিনিধিঃ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র ও জবাবদিহিতা নেই বলেই সাংবাদিকদের নামে মিথ্যে মামলার ঘটনা ঘটছে।

বুধবার (১৯ মে) দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, হেনস্তার ঘটনায় জড়িতদের বদলি করাটা কোনো সমাধান নয়, তাৎক্ষণিকভাবে তাদেরকে বরখাস্ত করে তাদের বিরুদ্ধে মামলা ইস্যু করা উচিত ছিল। সেই সঙ্গে তাদেরকে কারাগারে নেয়ার দরকার ছিল। এটা করলে সাংবাদিকরা কিছুটা স্বস্তি ফিরে পেতো।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাংবাদিকরা যাতে সত্য ঘটনা তুলে ধরতে না পারে, চুরি-দুর্নীতির খবর না করতে পারে, এজন্যই এমন ঘটনা ঘটানো হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার কোনো রাজনৈতিক সরকার নয়। এটা পুরাপুরো ভাবে একটি আমলাতান্ত্রিক সরকার। আমলারাই নীতি নির্ধারণ করে, দেশ পরিচালনা করে। এ কারণেই দেশে এই চরম অবস্থার সৃষ্টি হয়েছে। এ অবস্থায় মুক্ত সাংবাদিকতা সম্ভব নয়।

বর্তমান সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, আজকে বাংলাদেশের অবস্থা এমন পর্যায়ে চলে গেছে যেখানে অফিসিয়াল নিরাপত্তা আইন চালু করতে হয়েছে। এটা আবারও প্রমাণ করলো যে বর্তমান সরকার সাংবাদিক দমন, নিপীড়ন, কথা বলতে না দেয়া ও মানুষের অধিকারকে হরণ করার মধ্য দিয়ে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ জাহিদুল ইসলাম জাহিদ, জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান, জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি এ্যাড. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক এ্যাড. এনতাজুল হক, থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

গণতন্ত্র ও জবাবদিহিতা নেই বলেই সাংবাদিকদের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০২:০৮:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ মে ২০২১