ঢাকা ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে ৪.৪ কেজি গাঁজাসহ গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৩২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ
রাজধানীর যাত্রাবাড়ী হতে আনুমানিক ০১ লক্ষ ৩২ হাজার টাকা মূল্যমানের ৪.৪ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ০১:৩০ ঢাকার যাত্রাবাড়ী থানাধীন উত্তর সায়েদাবাদ এলাকা হতে মাদকসহ মাদক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-১ একটি চৌকস আভিযানিক দল যাত্রাবাড়ী থানাধীন উত্তর সায়েদাবাদ এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে ৪.৪ কেজি গাঁজা, যার অবৈধ আনুমানিক বাজার মূল্য ১,৩২,০০০/- (এক লক্ষ বত্রিশ হাজার টাকা), সহ দুইজন ব্যক্তিকে আটক করে।
আটককৃত ব্যক্তিদ্বয়ের নাম ১। আলভি আরমান নয়ন (২৯), পিতা- খোকন ভুইয়া ও ২। আরফান ভুইয়া অলক (২১), পিতা- মো: আলমাছ ভুইয়া, উভয় সাং-উত্তর সায়েদাবাদ, থানা- যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের নিকট হতে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১,১০০/- (এক হাজার একশত টাকা) জব্দ করা হয়।
প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

যাত্রাবাড়ীতে ৪.৪ কেজি গাঁজাসহ গ্রেফতার

আপডেট সময় ০৯:৩২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬