ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে ভারতীয় মাদকসহ ৬৭ লাখ টাকার মালামাল উদ্ধার

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

চুয়াডাঙ্গা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ৬৭ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত ২৯ আগস্ট চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীনস্থ দামুড়হুদার দর্শনা, বাজিতপুর, মুন্সিপুর এবং আইসিপি বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল উদ্ধার করে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উদ্ধারকৃত অবৈধ মালামালের মধ্যে রয়েছে ৫০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৩ বোতল ভারতীয় মদ, ৩০ গ্রাম ভারতীয় হেরোইন, ১০ হাজার ৪৪০ পিস ভারতীয় সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ১০ হাজার ৮০০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ৩৪ পিস বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস, ২৫ পিস ভারতীয় চকলেট, ১টি ভারতীয় কম্বল এবং ১টি মোটরসাইকেল।

উদ্ধারকৃত মালামালের আনুমানিক সর্বমোট সিজার মূল্য ৬৭ লাখ ৫৩ হাজার টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কার্যক্রম দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

তিনি জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

সীমান্তে ভারতীয় মাদকসহ ৬৭ লাখ টাকার মালামাল উদ্ধার

আপডেট সময় ০৫:১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬