ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১০টি ঘোড়া জবাই, ৭টির মাংস নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

সিএনএমঃ

টাঙ্গাইলের বাসাইলে নির্জন এলাকায় রাতের আঁধারে ১০টি ঘোড়া জবাই করার ঘটনা ঘটেছে। এর মধ্যে তিনটি ঘোড়া জবাই অবস্থায় ফেলে রেখে সাতটির মাংস নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (৩০ আগষ্ট) ভোরে বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকার একটি পরিত্যক্ত জায়গায় জবাই করা ঘোড়া, ঘোড়ার মাথা, চামড়া ও হাড় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন অনেকে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, পরিত্যক্ত ওই জায়গায় দুর্বৃত্তরা ১০টি ঘোড়া জবাই করেছে। ধারণা করা হচ্ছে, রাত ১টা থেকে ৪টার মধ্যে ঘোড়াগুলো জবাই করা হয়। ভোর হয়ে যাওয়ায় সাতটি ঘোড়ার মাংস নিয়ে যেতে পারলেও তিনটি ঘোড়া জবাই করে ফেলে রেখে যায় তারা।

ওসি আরও বলেন, দুর্বৃত্তরা অন্য কোনো স্থান থেকে ট্রাকে করে ঘোড়াগুলো এনে সেখানে জবাই করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

১০টি ঘোড়া জবাই, ৭টির মাংস নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা

আপডেট সময় ০৯:৫৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬