সিএনএম২৪ডটকমঃ
চার দিন পর হাসপাতাল ছাড়লেন সাবেক ভারতীয় অধিনায়ক ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি c।
রোববার (৩১ জানুয়ারি) কলকাতার অ্যাপোলো হাসপাতাল ছেড়ে বাসায় ফেরেন তিনি। তথ্যটি নিশ্চিত করেছেন অ্যাপোলো হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. রানাদাশ গুপ্ত।
গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠির উপস্থিতিতে কলকাতা অ্যাপোলো হাসপাতালে এনজিওপ্লাস্টির পর স্টেন্ট বা রিং বসানো হয় সৌরভের।
গত ২ জানুয়ারি প্রথমবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর একটি স্টেন্ট বা রিং বসানো হয়েছিল। এরপর কয়েক দিন বাড়িতে বিশ্রামে ছিলেন বিসিসিআই সভাপতি। কিন্তু ২৭ জানুয়ারি আবারও বুকে ব্যথা শুরু হওয়ায় তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক আফতাব খান ও অশ্বিন মেহতা সৌরভের সার্বিক পর্যবেক্ষণ করেন। শুক্রবার (২৯ জানুয়ারি) সিসিইউ থেকে তাকে কেবিনে শিফট করা হয়েছিল।
আগামী এক বছর কলকাতার প্রিন্সখ্যাত সৌরভ গাঙ্গুলিকে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে বলে জানান চিকিৎসকরা। আপাতত বাড়িতে বিশ্রামে থাকবেন সৌরভ। তাকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা। বাড়িতে কড়া নিয়ম মেনে চলতে হবে মহারাজকে।
সংবাদ শিরোনাম ::
চার দিন পর হাসপাতাল ছাড়লেন সৌরভ গাঙ্গুলি
-
Reporter Name - আপডেট সময় ১১:২৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
- ৫০৪ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ















