ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

অস্ত্র ও গুলিসহ দুই যুবলীগ নেতা গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ১১:২৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
  • ৪০৮ বার পড়া হয়েছে

অস্ত্র ও গুলিসহ দুই যুবলীগ নেতা গ্রেফতার

সিএনএম প্রতিনিধিঃ

পাবনায় অস্ত্র ও গুলিসহ দুই যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে (ডিবি অফিস চত্বরে) এক সংবাদ সম্মেলনে রাতের অভিযানের তথ্য তুলে ধরেন পুলিশ সুপার মো. মহিবুল ইসলাম খান বিপিএম।
গ্রেফতারকৃতরা হলেন- জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. আজমল শেখ (৩৫) ও মো. রাজ আহম্মেদ রনি (৪০)।
পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পৌর এলাকার ছোট শালগাড়িয়া মহল্লায় অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি দল। সেখানে গিয়ে হত্যাসহ একাধিক মামলার আসামি মো. আজমল শেখকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ হতে একটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ সময় একই স্থানে আরও একটি অবৈধ যৌন উত্তেজক সিরাপ কারখানার সন্ধান পায় ডিবি পুলিশ। সেখানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। সেখান থেকে এই অবৈধ গোপন কোম্পানির মালিক মৃত. আফজাল হোসেনের ছেলে মো. রাজ আহম্মেদ রনিকে গ্রেফতারর করা হয়।

পুলিশ সুপার জানান, এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক অসিত কুমার ও সাগর কুমার সাহা বাদী হয়ে আজমল শেখের নামে অবৈধ অস্ত্র আইনে ও রাজ আহমেদ রনির নকল যৌন উত্তেজক সিরাপ তৈরির অভিযোগে মামলা করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রোকনুজ্জামান, ডিবি ওসি মো. আব্দুল হান্নান, ডিবি পুলিশ পরিদর্শক জিন্নাত সরকার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক আলী মতুর্জা বিশ্বাস সনি গণমাধ্যমকে বলেন, যুবলীগের নাম ভাগিয়ে কেউ সন্ত্রাসী ও অবৈধ কর্মকাণ্ড করলে তার দায় দল নেবে না। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

অস্ত্র ও গুলিসহ দুই যুবলীগ নেতা গ্রেফতার

আপডেট সময় ১১:২৯:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১