বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

বান্দরবানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার

  • আপডেট সময় বুধবার, ২৮ এপ্রিল, ২০২১, ৩.৩৯ পিএম
  • ৩৩৮ বার পড়া হয়েছে
বান্দরবানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার

সিএনএম২৪ডটকমঃ
বান্দরবানে সন্ত্রাসী আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।
বুধবার (২৮ এপ্রিল) ভোরে জেলার রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং এলাকায় বান্দরবান সেনা জোনের অপারেশন দল এ অভিযান চালায়।

অভিযানে সন্ত্রাসীদের আস্তানা থেকে ম্যাগাজিন ভর্তি ১ টি পিস্তল, একে ৪৭ এর ম্যাগাজিন, একাধিক এ্যামোনিশন বাউন্ডুলিয়ার, ধারালো দেশীয় অস্ত্র, কমান্ডো নাইফ, বিপুল পরিমাণ গোলা-বারুদ, ওয়াকিটকি, সোলার চার্জার, ১৩টি মোবাইল ফোন, সন্ত্রাসীদের ব্যবহৃত জলপাই রংয়ের পোশাক, চাঁদা আদায়ের রশিদ বই, নগদ অর্থ, সন্ত্রাসীদের জাতীয় পরিচয় পত্র এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত বেশ কয়েকটি ব্যাগ এবং দেশীয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু) সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানার খবর পেয়ে সেনাবাহিনীর একটি অপারেশন দল রোয়াংছড়ি নোয়াপতং দুর্গম এলাকায় বিশেষ অভিযান চালায়। সন্ত্রাসীরা ওই আস্তানা থেকে দীর্ঘদিন যাবত চাঁদা আদায় ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছিল।

নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ভোররাতে অভিযানকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুঁড়ে গভীর জঙ্গলে পালিয়ে যায়।
এসময় সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়।তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।পরে ঘটনাস্থল থেকে অস্ত্র ও অস্ত্র সরঞ্জাম উদ্ধারের পর সন্ত্রাসী আস্তানাটি ধ্বংস করে দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com