সিএনএমঃ
কক্সবাজারের উখিয়া ৬৪ বিজিবি’র পালংখালী বিওপির টহল দল কর্তৃক মালিকবিহীন আনুমানিক চার কোটি বিশ লক্ষ টাকা মূল্যের ১,৪০,০০০ (এক লক্ষ চল্লিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২১ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক ২১ঃ৫৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপি’র বিশেষ টহল দল দায়িত্বপূর্ন এলাকার উলুবুনিয়া গ্রামের জোড়াকাঠি নামক স্থান দিয়ে ০৩ জন সন্দেহভাজন ব্যক্তিকে মায়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পেয়ে বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে এবং অনুপ্রবেশকারীদের ধাওয়া করে।
পরবর্তীতে চোরাকারবারীরা মাদকদ্রব্য নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি ফাঁকা ফায়ার করায় তাদের হাতে থাকা বস্তা ফেলে রেখে দ্রুত দৌড়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ০১টি বস্তার মধ্যে খাকী রঙ্গের প্যাকেটের ভেতরে নীল রঙ্গের বায়ুরোধী ১৪ কাট অর্থাৎ ১,৪০,০০০ (এক লক্ষ চল্লিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দীর্ঘ তল্লাশি করা সত্ত্বেও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায় নি। ওই এলাকায় পলায়নরত চোরাকারবারীদেরকে গ্রেফতার করার জন্য চিরুনি অভিযান পরিচালনা করা হয়। উক্ত চোরাকারবারীদেরকে খুঁজে পাওয়া যায়নি।
উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
সংবাদ শিরোনাম ::
মালিকবিহীন ১,৪০,০০০ (এক লক্ষ চল্লিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার
-
Reporter Name - আপডেট সময় ০৬:০২:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- ২০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ


























