রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫
সংবাদ শিরোনাম ::
হাসপাতালের করিডোরে — নুরুন্নবী সোহেল এনসিটি ইজারা প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর কর্মসূচি পেট থেকে পাঁচ প্যাকেটে থাকা ৫০০ ইয়াবা উদ্ধার কোস্ট গার্ড ও বিজিবির অভিযানে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার শ্যুটার বাপ্পিসহ পাঁচজন গ্রেফতার; তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলি উদ্ধার জমি অধিগ্রহণের অর্থ ফুফুদের সাথে জালিয়াতি করে তুলে নেন প্রতারক চক্র কুয়েত ও জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা জাতীয় সংসদ বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক নবজাতক শিশুর পা মুচড়ে দেওয়ার ভাইরাল ঘটনার সেই চাচী গ্রেপ্তার প্রকল্প বাস্তবায়নে গাফিলতিতে সুফল থেকে বঞ্চিত তিতাসবাসী

ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেট এবং বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ

  • আপডেট সময় শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৭.১৯ পিএম
  • ৯ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কুড়িগ্রামের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেট এবং বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবির দাবি, জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা।

শুক্রবার (১৭ জুলাই) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধীন সোনাহাট ও ধলডাঙ্গা বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়। এসব অভিযানে তিনজনকে আটক করা হয়। বিজিবির ভাষ্য, তাদের কাছ থেকে ভারতীয় গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ব্যাটালিয়নের অন্যান্য বিওপির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় জিরা, গবাদিপশু এবং বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেন। বিজিবির তথ্য অনুযায়ী, জব্দ করা সব মালামালের মোট সিজার মূল্য ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকা।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, ‘দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে বর্ডার গার্ড বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কুড়িগ্রাম ব্যাটালিয়ন দৃঢ়প্রতিজ্ঞ রয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com