সিএনএমঃ
কুমিল্লা সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে ব্যাটালিয়নের অধীনস্থ মথুরাপুর বিওপির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্ত থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজেশপুর ফরেস্ট বাগান এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৯৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত সীমান্ত টহল এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে উদ্ধার হওয়া গাঁজার মালিক বা চোরাকারবারিদের কাউকে আটক করা যায়নি।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, জব্দ করা গাঁজা বিধি অনুযায়ী ধ্বংস করা হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।