মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

৩০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

  • আপডেট সময় শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৭.৪৭ পিএম
  • ৬ বার পড়া হয়েছে

সিএনএমঃ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি স্কুটিও জব্দ করা হয়।

শনিবার (৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরা আগে শুক্রবার বাঁশখালী থানার সামনে দক্ষিণ জলদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বাঁশখালী থানা সূত্রে জানা যায়, অভিযানের সময় একটি লাল রঙের স্কুটি (রেজিস্ট্রেশন নম্বর : চট্ট-মেট্রো-হ-১৮-২৪৫২) তল্লাশি করা হয়। তল্লাশিকালে স্কুটিটির সামনের পা রাখার স্থানে রাখা একটি জলপাই রঙের কাঁধের ব্যাগ উদ্ধার করা হয়। পরে ওই ব্যাগ থেকে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. জিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল এলাকার পুতুইন্না পাড়ার বাসিন্দা।

আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, উদ্ধারকৃত ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত স্কুটিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com