সিএনএমঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে আলোচিত ইসমাইল হোসেন কামাল (৪৩) হত্যা মামলার অন্যতম আসামি রাজন (১৯)’কে রাজধানীর লালবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০।
গত মঙ্গলবার ( ২ জুন) সন্ধ্যায় র্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় লালবাগ থানাধীন কেল্লার মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার মামলা নং- ০৪ তারিখ- ০২/০৬/২০২৬ খ্রি. ধারা- ৩৪১/৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ এর অন্যতম এজাহার নামীয় আসামী রাজন (১৯), পিতা- সাহাবউদ্দিন, সাং- রাজাপুর, থানা- সোনাইমুড়ী ,জেলা- নোয়াখালী’কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার নাটেশ্বর এলাকায় বসবাসকারী ভিকটিম ইসমাইল হোসেন কামাল (৪৩) স্থানীয় ভাবে কাপড়ের ব্যবসা করে আসছিল। আসামি রাজন (১৯)’সহ অপরাপর আসামিগণ ভিকটিম ইসমাইল হোসেন কামালকে পূর্ব পরিকল্পিত ভাবে তার কাপড়ের দোকান হতে কৌশলে অটোরিক্সা যোগে নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার নাটেশ্বর এলাকায় দীঘিরজান হতে বজরা গামী পাকা রাস্তার উপর নিয়ে সুযোগ বুঝে ইট দিয়ে মাথায় আঘাত করে এবং গুরুতর জখম করে। গুরত্বর আহত অবস্থায় ভিকটিম ইসমাইল হোসেন কামাল’কে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় ডিসিস্ট ইসমাইল (৪০) এর মা নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দিলে উক্ত হত্যা মামলা রুজু করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদ শিরোনাম ::
কামাল হত্যা মামলার আসামি গ্রেফতার
-
Reporter Name - আপডেট সময় ০১:১০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- ৪৮ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ
























