ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়েকে আবারও গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট সময় ০৩:০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

সিএনএমঃ
রাজধানীর ভাটারা থানায় দায়ের করা এক হত্যা চেষ্টা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথিকে আবারও গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার (২৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক মোহাম্মদ আমিনুর রহমান খাদিজা ইয়াসমিন বিথিকে আদালতে হাজির করে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন গ্রেপ্তারের পক্ষে শুনানি করেন।
তিনি বলেন, মামলার সঙ্গে আসামির সম্পৃক্ততার তথ্য পাওয়ায় তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছেন। এসময় আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর প্রগতি সরণি এলাকায় কোটা আন্দোলনের সমর্থনে বের হওয়া একটি মিছিলে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সশস্ত্র হামলায় সোহেলী তামান্না গুরুতর আহত হন। গুলিবর্ষণ ও ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাতের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়।
ভুক্তভোগী সোহেলী তামান্না বাদী হয়ে বাড্ডা থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।
আবেদনে উল্লেখ করা হয়, ঘটনার সঙ্গে খাদিজা ইয়াসমিন বিথির প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এছাড়া জামিনে মুক্তি পেলে তিনি পলাতক হয়ে তদন্ত কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়েকে আবারও গ্রেপ্তার

আপডেট সময় ০৩:০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬