ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫৯ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

  • Reporter Name
  • আপডেট সময় ১২:১৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

সিএনএমঃ

চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজিচালিত অটোরিকশা থেকে প্রায় ৫৯ লাখ টাকার ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব।

শুক্রবার (২২ মে) রাতে পৌর সদরের পূর্ব কালুরঘাটে র‍্যাবের অস্থায়ী চেকপোস্টে অটোরিকশা তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় অটোরিক্সায় থাকা দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন বাদশা মিয়া (৪৭) ও তাহেরা বেগম শমসিদা (৩৫)। এদের মধ্যে বাদশা মিয়া চান্দগাঁওয়ের কে বি আমান আলী রোডের জালাল আহমদ সওদাগর বাড়ির মৃত কালা মিয়ার ছেলে এবং তাহেরা বেগম কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মৃত আব্দুল শুক্করের মেয়ে।

পুলিশ জানায়- কালুরঘাটে র‍্যাবের অস্থায়ী চেকপোস্টে একটি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটিতে পাওয়া যায় কালো রঙের স্কচটেপ মোড়ানো ১০ প্যাকেট ইয়াবা। পরে এসব প্যাকেট থেকে ১৯ হাজার ৬০০টি ইয়াবা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৫৯ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের আজ (শনিবার) আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

৫৯ লাখ টাকার ইয়াবাসহ আটক ২

আপডেট সময় ১২:১৬:১৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬