ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

১৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৩৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

কক্সবাজারে প্রায় ৭৮ লক্ষ টাকা মূল্যের ১৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড । এসময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

শুক্রবার ২২ মে বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, কক্সবাজার শহরের সুগন্ধা বীচ সংলগ্ন এলাকায় ২২ মে শুক্রবার ভোর ৫ টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে প্রায় ৭৮ লক্ষ টাকা মূল্যের ১৫ হাজার ৬০০ পিস ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ ২ জন মাদক কারবারিকে আটক ও একটি প্রাইভেটকার জব্দ করা হয় ।

জব্দকৃত ইয়াবা, প্রাইভেটকার ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

আগামী সপ্তাহে স্বেচ্ছায় আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

১৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

আপডেট সময় ০৯:৩৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬