রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
"ফটো সাংবাদিক আবশ্যক" দেশের প্রতিটি থানা পর্যায়ে "ক্রাইম নিউজ মিডিয়া" সংবাদ সংস্থায় ১জন রিপোর্টার ও ১জন ফটো সাংবাদিক আবশ্যক। আগ্রহী প্রার্থীরা  যোগাযোগ করুন। ইমেইলঃ cnm24bd@gmail.com ০১৯১১৪০০০৯৫

এনসিপিতে যোগ দিলেন বৈছাআ, এবি পার্টি ও আপ বাংলাদেশের ৩৫ নেতাকর্মী

  • আপডেট সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৪.২১ পিএম
  • ১১ বার পড়া হয়েছে

সিএনএমঃ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাতসহ বিভিন্ন প্ল্যাটফর্মের একাধিক সদস্য।

রবিবার (১৯ এপ্রিল) বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, বৈষোম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ, এবি পার্টির নেতা ব্যারিস্টার সানি আব্দুল হক, আপ বাংলাদেশের মুখপাত্র শেহরীন সুলতানা ইরা প্রমুখ।

্অনুষ্ঠানে আসিফ মাহমুদ বলেন, গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি, জনগণের আকাঙ্ক্ষা তথা সংস্কার বাস্তবায়ন, একটি সুন্দর বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণ করা এবং গনহত্যাঙ্কারীদের বিচারসহ সব বিষয়ে একটি শঙ্কা তৈরি হয়েছে।
এ সময় একটি সামষ্টিক বোঝাপড়া হচ্ছে, আমাদের ঐক্যবদ্ধ থাকা। বাংলাদেশের জনগণের দীর্ঘ আকাঙ্ক্ষিত সুন্দর রাষ্ট্র বিনির্মাণে কাজ করা।
আজকে তারই অংশ হিসেবে একাধিক প্ল্যাটফর্মের নেতারা এনসিপিতে যোগ দিচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
প্রকাশনায় : ২৪ ক্রাইম নিউজ মিডিয়া লিমিটেড
Theme Developed BY ThemesBazar.Com