ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

  • Reporter Name
  • আপডেট সময় ০৮:২৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

সিএনএমঃ

জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় দুপুরে জামিন পাওয়ার পর বিকেলে কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

রোববার ১২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার সংবাদমাধ্যমকে বলেন, কারাগারে জামিননামা পৌঁছানোর পরই যথাযথ প্রক্রিয়া অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে মুক্ত করা হয়েছে। পরে তিনি তার পরিবারের সদস্যদের সঙ্গে কারাগার থেকে বের হয়ে যান।

গত ৭ এপ্রিল ভোরে শিরীন শারমিন চৌধুরীকে ধানমন্ডিস্থ তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওইদিনই তাকে জুলাই আন্দোলনের সময়ের আশরাফুল হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে দুটি হত্যা চেষ্টা ও চারটি হত্যা মামলা রয়েছে।

আসামি পক্ষের আইনজীবী এ বি এম হামিদুল মিজবাহ জানিয়েছিলেন, আর কোনো মামলায় আটকাদেশ না থাকায় শিরীন শারমিনের কারামুক্তিতে বাধা নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

আপডেট সময় ০৮:২৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬