ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

৩৭২ বোতল ভারতীয় সিরাপসহ আটক ২

  • Reporter Name
  • আপডেট সময় ১০:৪০:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

সিএনএমঃ

বেনাপোলের পুটখালী সীমান্তে র‌্যাব ও বিজিবির যৌথ অভিযানে ৩৭২ বোতল ভারতীয় ‘উইনসিরেক্স’ সিরাপসহ সুমন মিয়া (১৭) ও নয়ন মিয়া (২০) নামে দুই মাদক কারবারি আটক হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন ও র‌্যাব-৬, যশোরের সদস্যরা পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আটককৃত সুমন মিয়া যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের পশ্চিমপাড়ার শাহ আলমের ছেলে এবং নয়ন মিয়া একই গ্রামের উত্তরপাড়ার আব্দুল মালেকের ছেলে। তবে এই ভারতীয় মাদক পুটখালীর বিভিন্ন সীমান্ত দিয়ে আসছে—এটি নতুন ধরনের মাদক বলে জানা গেছে।

খুলনা ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে বিজিবি ও র‌্যাব পরিচালিত যৌথ অভিযানে ৩৭২ বোতল ভারতীয় ‘উইনসিরেক্স’ সিরাপসহ দুইজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

৩৭২ বোতল ভারতীয় সিরাপসহ আটক ২

আপডেট সময় ১০:৪০:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬