ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬, মামলা ৬২

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

সিএনএমঃ

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ৬২টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রমনা বিভাগ ৩৭ জনকে, লালবাগ বিভাগ ৪৫ জনকে, ওয়ারী বিভাগ ৭৭ জনকে, মতিঝিল বিভাগ ৭৩ জনকে, তেজগাঁও বিভাগ ১০৯ জনকে, মিরপুর বিভাগ ১২৫ জনকে, গুলশান বিভাগ ৪২ জনকে, উত্তরা বিভাগ ৩৪ জনকে, গোয়েন্দা বিভাগ ৩ জনকে ও সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ৪ কেজি ১২০ গ্রাম গাঁজা, ২ হাজার ১৯৬ পিস ইয়াবা, ৫১ গ্রাম হেরোইন, ৩০ বোতল বিদেশি মদ, ৫টি মোবাইল ফোন ও ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান মো. আকতার হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৬, মামলা ৬২

আপডেট সময় ০৪:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬