ঢাকা ০১:০২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

সিএনএম ডেস্কঃ

বঙ্গভবনের গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বঙ্গভবনে আসেন প্রধানমন্ত্রী; সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমান।

রাষ্ট্রপতি ও তার স্ত্রী অধ্যাপক রেবেকা সুলতানা তাদের অভ্যর্থনা জানান। এদিন জাতীয় স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের প্রীতি ফুটবল ম্যাচ দেখার পর বঙ্গভবনে আসেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় করেছেন।

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর এটি প্রথম সাক্ষাৎ। এর আগে দুজনের সবশেষ দেখা হয় গত ১৭ ফেব্রুয়ারি। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর সেদিন সন্ধ্যায় সংসদ ভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান।

মো. আবদুল হামিদের উত্তরসূরি সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

আপডেট সময় ০৯:৫২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬