ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নৌপথে অনিয়ম : সদরঘাটে ৭০ হাজার টাকা জরিমানা, আটক ৩৭

  • Reporter Name
  • আপডেট সময় ০৯:৫৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে

সিএনএমঃ

নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সদরঘাটে বৃহস্পতিবার (১৯ মার্চ) দিনব্যাপী অবস্থান করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। প্রতিমন্ত্রীর উপস্থিতিতে অনিয়মে ৭০ হাজার টাকা জরিমানা ও ৩৭ জনকে আটক করা হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানিয়েছে, প্রতিমন্ত্রী সরেজমিনে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।
পরিদর্শনকালে নির্ধারিত সময়সূচি লঙ্ঘন করে বিলম্বে লঞ্চ ছাড়ার অভিযোগে বিআইডব্লিউটিএ এর ভ্রাম্যমাণ আদালত কর্তৃক তিনটি লঞ্চকে সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং উপস্থিত অন্যান্য লঞ্চগুলোকে সতর্ক করা হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী সশরীরে প্রায় ২০টি লঞ্চ পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন।
যাত্রীদের হয়রানি ও অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবং অবৈধভাবে পল্টন দখলের কারণে ৩৭ জন হকারকে আটক করে নৌ পুলিশের হাতে সোপর্দ করা হয়। এছাড়া অবৈধভাবে যাত্রীদের নৌকা দিয়ে লঞ্চে পারাপার করার দায়ে ৬ জন নৌকা চালককে আটক করা হয়েছে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সব সংস্থাকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সবার সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।
তিনি যাত্রীসাধারণকে সচেতনভাবে চলাচল করার আহ্বান জানান এবং যে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

ওয়াশিংটনে পারমাণবিক প্রস্তাব পাঠাল ইরান, মানত হবে ৭ শর্ত

নৌপথে অনিয়ম : সদরঘাটে ৭০ হাজার টাকা জরিমানা, আটক ৩৭

আপডেট সময় ০৯:৫৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬