সিএনএমঃ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী মানিকপুর থেকে ৩ বোতল ব্লাক হান্ট ও ১শ’ ৯ বোতল উইন্সারেক্সসহ শওকত আলি (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।
বুধবার (১৮ মার্চ) দিবাগত রাত ৮টার এই ঘটনা ঘটে। আটকৃত শওকত আলী উপজেলার মানিকপুর গ্রামের মৃত মোলাম মালিতার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা নবাগত পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এস আই আশরাফুল ও এ এস আই শ্রী রমেশ কুমার সঙ্গীও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মানিকপুর গ্রামে অভিযান চালিয়ে শওকত আলীকে আটক করে। তার কাছ থেকে ১শ’ ১২ বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করে। তাকে রাতেই জীবননগর থানায় হস্তান্ত করা হয়েছে। আন্য দুইজন পালিয়ে যায় ।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাকে আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হবে।