ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু কর্মমুখী ও কারিগরি শিক্ষার সম্প্রসারণই দেশের ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ ছিনতাইকারী গ্রেফতার জার্সিতে ‘ভোজিনহা’ নামেই খেলবেন কেপ ভার্দের গোলরক্ষক ৬ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার এক বছরেই ৩০ পারা মুখস্থ, হাফেজ হলো ৮ বছরের আব্দুর রহমান লোহিত সাগরে জাহাজ চলাচলে টোল নেবে না হুথিরা অনির্দিষ্টকালের জন্য এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম চারদিক বন্যার পানিতে ডুবলেও ডুবে না ক্লাস্টার বসতভিটা

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসার গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৪৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

সিএনএমঃ
ঢাকার মোহাম্মদপুর এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোল্লা কাউসারকে (২৫) পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে র‍্যাব।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় পটুয়াখালী সদর উপজেলার মুসলিমপাড়া এলাকায় র‍্যাব-৮ ও র‍্যাব-২ এর একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
কাউসার মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি।
র‍্যাব জানায়, পটুয়াখালীর বড় বিঘাই ইউনিয়নের কেউয়াবুনিয়া এলাকার বাসিন্দা শানু ওরফে মামুন মৃধার ছেলে কাউসার দীর্ঘদিন ধরে ঢাকার মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় বসবাস করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি ওই এলাকায় একটি মাদক স্পট নিয়ন্ত্রণ করতেন। গত ২১ ফেব্রুয়ারি (শনিবার) ভুক্তভোগী ও তার বন্ধুরা মিলে ওই মাদক স্পটটি বন্ধ করে দিলে ক্ষিপ্ত হন কাউসার ও তার সহযোগীরা।
এরই জেরে মোহাম্মদপুরের বসিলা রোড এলাকায় ভুক্তভোগীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় কাউসার বাহিনী। এতে তারা রক্তাক্ত জখম হন। ঘটনার পর মোহাম্মদপুর থানায় মামলা হলে কাউসার পটুয়াখালীতে এসে আত্মগোপন করেন।
র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ জানান, অভিযুক্ত সন্ত্রাসী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করতে বারবার অবস্থান পরিবর্তন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে মুসলিমপাড়া এলাকায় তার অবস্থান নিশ্চিত হয়ে র‍্যাব-২ এর সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

CrimeNews Media24

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসার গ্রেফতার

আপডেট সময় ১২:৪৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬